Daily Archives: January 22, 2022

শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে ঢাকায় শাবির শিক্ষক প্রতিনিধি দল

নিউজ ডেস্ক।। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদ্ভুত বর্তমান পরিস্থিতি সমাধানের জন্য শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে ঢাকায় পৌঁছেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। শুক্রবার রাত ১১টার দিকে তারা বিমানযোগে ঢাকায় পৌঁছেছেন বলে জানা গেছে। শনিবার (২২ জানুয়ারি) সকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের আলোচনায় বসার কথা রয়েছে। পাঁচ সদস্যের প্রতিনিধি …

বিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর সঙ্গে অনলাইনে আলোচনায় বসতে চান শাবি শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক।। ঢাকায় গিয়ে নয়, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে অনলাইনেই আলোচনায় বসতে চান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় তারা এ কথা জানান। শিক্ষার্থীরা বলেন, আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। যেহেতু আমাদের অনেক শিক্ষার্থী অসুস্থ, সেহেতু আমরা তাদের রেখে ঢাকায় যেতে পারি না। …

বিস্তারিত পড়ুন

নিয়োগের চূড়ান্ত সুপারিশপত্র পেলেন ৩৪ হাজার ৭৩ জন শিক্ষক

নিউজ ডেস্ক।। পুলিশ ভেরিফিকেশন (পুলিশি যাচাই) চলা অবস্থায় ৩৮ হাজার ২৮৩ জন প্রার্থীর মধ্যে ৩৪ হাজার ৭৩ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য …

বিস্তারিত পড়ুন

করোনার ঊর্ধ্বগতির মধ্যেই রোববার শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ

নিউজ ডেস্ক।। করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখীর মধ্যেই আগামী রোববার (২৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২২। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনব্যাপী (২৩ থেকে ২৭ জানুয়ারি) পুলিশ সপ্তাহের প্রথম দিন সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ ২০২২ উদ্বোধন করবেন। শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে পুলিশ সদর …

বিস্তারিত পড়ুন

বিএড কোর্সে অনলাইনে ভর্তির আবেদন শুরু

নিউজ ডেস্ক।। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজগুলোয় ২০২২ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, ও ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে এলএলবি শেষ পর্বে ভর্তি শুরু হয়েছে। অনলাইনে (www.nu.ac.bd/admissions) প্রাথমিক আবেদন চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক …

বিস্তারিত পড়ুন