এইমাত্র পাওয়া

লিড

৬০ হাজার নিবন্ধনধারীকে নিয়োগ দিচ্ছে এনটিআরসিএ

এই বছরেই পরবর্তী শিক্ষক নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এস এম আশফাক হুসেন। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, আমাদের ৩৯ হাজার পদের মধ্যে প্রায় ৬ হাজার পদে প্রার্থীই পাওয়া যায়নি। প্রার্থী পাওয়া না যাওয়ার কারণ, সম্ভবত সেগুলো …

বিস্তারিত পড়ুন

জুনের এমপিওর চেক ছাড়, উত্তোলন করা যাবে ১৬ জুলাই পর্যন্ত

বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক-কর্মচারীদের ২০১৯ খ্রিষ্টাব্দের জুন মাসের এমপিওর চেক সোমবার (৮ জুলাই) ছাড় হয়েছে। বেতনের আটটি চেক নির্ধারিত চারটি ব্যাংকের শাখায় পাঠানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষক-কর্মচারীরা ১৬ জুলাই পর্যন্ত নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন। …

বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী দেশে ফিরছেন আজ

বিশেষ সংবাদদাতা  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (শনিবার) দেশে ফিরবেন। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে চীনে তার ৫ দিনের সরকারি সফর শেষে তিনি দেশে ফিরছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, আজ স্থানীয় সময় বেলা ১১টায় প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১৭২৩) ঢাকার …

বিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এমপিও সভায় নতুন সিদ্ধান্ত

শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির সভাপতিত্বে এমপিও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (৪ জুলাই)। বৈঠকে নীতিমালার মধ্যে থেকেই স্কুল-কলেজ মাদরাসা এমপিওভু্ক্ত করার কথা বলা হয়। তবে চর, হাওড়-বাওড়, দুর্গম ও পাহড়ী এলাকা এবং প্রতিবন্ধীদের জন্য নীতিমালার ভেতরে থেকেই শর্ত শিথিল করার বিষয়ে নানা আলোচনা হয়। সভায় …

বিস্তারিত পড়ুন

জেএসসি ও এসএসসি পরীক্ষার সময় কমলো

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমান এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময় কমছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত নতুন সূচি অনুযায়ী আগামী ২ নভেম্বর শুরু হয়ে ১১ নভেম্বর পর্যন্ত চলবে ২০১৯ সালের জেএসসি পরীক্ষা। অর্থাৎ ১২ দিনব্যাপী হবে এই পরীক্ষা। যা এত দিন সাধারণত ১৫ দিন লাগতো। অন্যদিকে, ২০২০ সালের ১ …

বিস্তারিত পড়ুন

১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

এসএসসির সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।  আগামী বছরের ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বুধবার এই  পরীক্ষার সূচি প্রকাশ করে। কয়েক বছর ধরেই ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। সেদিন সরকারি ছুটি থাকলে …

বিস্তারিত পড়ুন

শিক্ষায় ‘ফেল’ করা ২ প্রকল্প

নিজস্ব প্রতিবেদক।। প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে শিক্ষা খাতের চলমান দুই প্রকল্প মুখ থুবড়ে পড়ার উপক্রম। প্রকল্প দুটির মেয়াদ শেষের দিকে হলেও বাস্তব অগ্রগতি খুব সামান্যই। ‘ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ’ ও ‘আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষাদান’ (২য় পর্যায়) শীর্ষক এ প্রকল্প দুটির …

বিস্তারিত পড়ুন

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা এসএসসি, নীতিমালা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক।। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির জন্য নতুন নীতিমালা হচ্ছে। এ জন্য একটি সুপারিশ প্রণয়নের লক্ষ্যে উপকমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠকে এই উপকমিটি গঠন করা হয়। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদীয় কমিটির সদস্য মো. …

বিস্তারিত পড়ুন

শিক্ষার ৩ স্তরে আসছে ব্যাপক পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক।। সনদ বা সার্টিফিকেটসর্বস্ব শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বিদ্যমান শিক্ষাব্যবস্থার ব্যাপক পরিবর্তন আনার ঘোষণা দেয়া হয়েছে। শিক্ষণ ও শিক্ষাদান এবং শিক্ষার্থীর আত্মস্থকরণ প্রক্রিয়ায়ও পরিবর্তন আনার কথা বলা হচ্ছে। পরীক্ষা গ্রহণপ্রক্রিয়া ও খাতা মূল্যায়নের ক্ষেত্রেও পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে। …

বিস্তারিত পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং খুলতে অনুমতি লাগবে সরকারের

নিজস্ব প্রতিবেদক।। নতুন যেকোনো ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার খুলতে সরকারের অনুমতি নেয়ার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এসব স্থাপনে সরকারের বিধি-বিধান যথাযথভাবে অনুসরণেরও সুপারিশ করেছে কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির চতুর্থ বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি মো. আফছারুল আমীন এ …

বিস্তারিত পড়ুন