এইমাত্র পাওয়া

বিশ্ববিদ্যালয়

পদত্যাগ করেছেন বেরোবির ৪০ প্রশাসনিক কর্মকর্তা

রংপুরঃ প্রায় সব প্রশাসনিক পদের কর্মকর্তাদের পদত্যাগে ভেঙে পড়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষা কার্যক্রম।  বিশ্ববিদ্যালয় খুলে দিলেও শুরু হয়নি ক্লাস, বন্ধ আছে নিজস্ব পরিবহন সেবাও। দুই মাসেও শেষ করা যায়নি প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম। প্রতিষ্ঠার দেড় দশকে নানা কারণে স্থবির হওয়া এ ক্যাম্পাসে এবার শিক্ষার সুষ্ঠু পরিবেশ চান শিক্ষার্থীরা। …

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের আন্দোলনে যবিপ্রবি উপাচার্যের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। বুধবার (২১ আগস্ট) রাষ্ট্রপতি বরাবর তার পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে ড. মো. আনোয়ার হোসেন উল্লেখ করেন, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে একটি অস্থিরতা বিরাজমান এবং পুনরায় প্রশাসনিক স্থবিরতার কারণে আবারও …

বিস্তারিত পড়ুন

ভিসি নিয়োগ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয় চালু করা যাবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: উপাচার্য (ভিসি) নিয়োগ না করা পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চালু করা যাবে না বলে মনে করেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। শিক্ষা উপদেষ্টা বলেন, ৫০টির মতো বিশ্ববিদ্যালয় আছে। ৪০টির মতো বিশ্ববিদ্যালয়ে কোনো অভিভাবক নেই। ৪২টিতে উপাচার্য নেই। …

বিস্তারিত পড়ুন

পদত্যাগ করলেন পাবিপ্রবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন পদত্যাগ করেছেন। বুধবার (২১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সচিব বরাবর ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপাচার্যের পদত্যাগপত্রের চিঠি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম হাতে পেয়েছেন বলে নিশ্চিত করা হয়। …

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে কফম্যান বেস্ট পেপার অ্যাওয়ার্ড লাভ করলেন অধ্যাপক ড. জাবির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ যুক্তরাষ্ট্রের অন্যতম অভিজাত সম্মেলন “আমেরিকান কনফারেন্স অন ইনফরমেশন সিস্টেমস ২০২৪”-এর “কফম্যান বেস্ট পেপার অ্যাওয়ার্ড” অর্জন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক ড. এম জাবির রহমান। তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। সম্প্রতি “আমেরিকান কনফারেন্স অন ইনফরমেশন সিস্টেমস ২০২৪”-এর “কফম্যান বেস্ট পেপার অ্যাওয়ার্ড” অর্জন করেন বাংলাদেশি এ …

বিস্তারিত পড়ুন

‘জবিতে ভাড়াটিয়া ভিসি এলে, গেটে ঝুলবে তালা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে নির্দলীয় শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে তারা এ দাবি জানান। বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে কলা ভবন ও বিজ্ঞান অনুষদ প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘ভাড়াটিয়া ভিসি আসলে, …

বিস্তারিত পড়ুন

ভর্তি পরীক্ষায় বহুনির্বাচনী পদ্ধতি বাদ দেওয়ার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বহু-নির্বাচনীনির্ভর পদ্ধতি বাদ দিয়ে বুদ্ধিমত্তা-দক্ষতাভিত্তিক (অ্যাপ্টিচ্যুড টেস্ট) ভর্তি পরীক্ষা পদ্ধতির সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। একই সাথে প্রথম বর্ষ থেকে সিট বরাদ্দ, পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রাম চালু এবং শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ থেকে সরে আসাসহ একাধিক প্রস্তাব দিয়েছে সংগঠনটি। সোমবার (১৯ আগস্ট) ঢাকা …

বিস্তারিত পড়ুন

আন্দোলনের মুখে নোবিপ্রবি ভিসির পদত্যাগ

নোয়াখালী: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ব্যক্তিগত কারণ দেখিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য ড. দিদারুল আলম পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে মেইলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তিনি পদত্যাগপত্র পাঠান বলে জানা যায়। একই দিন সকাল সাড়ে ১০টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র …

বিস্তারিত পড়ুন

পদত্যাগ করলেন গোপালগঞ্জ বশেমুরবিপ্রবির ভিসি ও প্রোভিসি

গোপালগঞ্জ: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন গোপালগঞ্জ বশেমুরবিপ্রবির উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. একিউএম মাহবুব ও উপ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক ড. সৈয়দ সামচুল আলম। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের চাপের মুখে তারা পদত্যাগে বাধ্য হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি মোবাইল ফোনে পদত্যাগের বিষয়টি নিশ্চিত …

বিস্তারিত পড়ুন

আন্দোলনের মুখে ববি উপাচার্য, প্রক্টরসহ ১৯ জনের পদত্যাগ

তানজিদ শাহ জালাল ইমন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ  আন্দোলনের মুখে পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বদরুজ্জামান ভুঁইয়া। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় তিনি এই পদত্যাগপত্র পাঠান। ববি রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম এ তথ্যের সত্যতা শিক্ষাবার্তাকে নিশ্চিত করেছেন। এদিকে উপাচার্যের পদত্যাগে ক্যাম্পাসে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো …

বিস্তারিত পড়ুন