এইমাত্র পাওয়া

চাকরি

চাকরি দেওয়ার প্রলোভনে সমন্বয়ক পরিচয়ে ১০ লাখ টাকা দাবি, অডিও ফাঁস

ফেনীঃ ফেনী জেলা স্বাস্থ্য বিভাগে চাকরি দেওয়ার প্রলোভনে সমন্বয়ক পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে নাহিদ রাব্বি নামে এক তরুণের বিরুদ্ধে। শুক্রবার (২০ জুন) স্বাস্থ্য বিভাগের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে। চাকরি প্রত্যাশী যুবকের নাম হৃদয়। তিনি পরশুরাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সবশেষ বুধবার রাতে হৃদয়ের …

বিস্তারিত পড়ুন

সচিবালয়ের ৪ নম্বর ভবনের সামনে অবস্থান নিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা

ঢাকাঃ সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ের ৪ নম্বর ভবনের সামনে অবস্থান নিয়েছেন কর্মচারীরা। এসময় অনেকেই বসে পড়ে স্লোগান দিচ্ছেন। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে থেকে মিছিল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের নিচে সংক্ষিপ্ত সমাবেশ করেন কর্মচারীরা। এরপর তারা ৪ নম্বর ভবনের …

বিস্তারিত পড়ুন

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

ঢাকাঃ ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন। বুধবার রাত ১০টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের লিখিত …

বিস্তারিত পড়ুন

আজও সচিবালয়ে সরকারি কর্মচারীদের বিক্ষোভ

ঢাকাঃ ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে আজ বুধবারও (১৮ জুন) সচিবালয়ে বিক্ষোভ করছেন সরকারি কর্মচারীরা। বেলা সোয়া ১১টায় কর্মচারীরা সচিবালয়ে ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। এরপর তারা মিছিল নিয়ে সচিবালয় চত্বর প্রদক্ষিণ করছেন। তবে অন্যান্য দিনের চেয়ে আজকে বিক্ষোভ মিছিলে কর্মচারীদের সংখ্যা …

বিস্তারিত পড়ুন

আজও সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ

ঢাকাঃ ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ বাতিলের দাবিতে পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে অফিস খোলার পর আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আন্দোলনকারী কর্মচারীরা। বিক্ষোভ শেষে আজ সরকারের আরও দুই উপদেষ্টার কাছে আন্দোলনকারী কর্মচারীদের স্মারকলিপি দিচ্ছেন। পূর্বঘোষণা অনুযায়ী, কর্মচারীরা মিছিল করে প্রথমে সচিবালয়ের …

বিস্তারিত পড়ুন

চাকরিতে না ফেরালে রাজপথ ছাড়বেন না ইআরপিপি স্বাস্থ্যকর্মীরা

ঢাকাঃ পাঁচ মাস ধরে বেতন নেই। পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন কেউ, কেউ আবার চাকরির বয়সসীমা পার করে এখন আর নতুন কোথাও আবেদন করার সুযোগ পাচ্ছেন না। এর মধ্যেই প্রকল্প শেষের অজুহাতে চাকরিচ্যুত হয়েছেন তারা—যারা ২০২০ সালের করোনা মহামারির সময় জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের ফ্রন্টলাইন স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এই অবস্থায় …

বিস্তারিত পড়ুন

আজ বিকেলে সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় বৈঠকে বসছে কমিটি

ঢাকাঃ সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ পর্যালোচনায় আজ সোমবার বিকেল ৪টায় বৈঠকে বসছে এ সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটি। জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আইন উপদেষ্টা বলেন, ‘আমরা আজ বিকেল ৪টায় মিটিংয়ে বসছি। সেখানে তাদের …

বিস্তারিত পড়ুন

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সচিবালয়ে আন্দোলনে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

ঢাকাঃ সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা। ঈদের ছুটির পর আজ সোমবার তারা সচিবালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন। বেলা ১১টার পর ৬ নম্বর ভবনের সামনে কর্মচারীরা জমায়েত করে। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ থেকে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। …

বিস্তারিত পড়ুন

ফের আন্দোলনে নামছেন কর্মচারীরা, সচিবালয়ে কাল গণজমায়েত

ঢাকাঃ ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে ফের আন্দোলনে নামছেন কর্মচারীরা। আগামীকাল সোমবার (১৬ জুন) সচিবালয়ে গণজমায়েত করবেন তারা। এরপর তিনজন উপদেষ্টাকে স্মারকলিপি দেবেন। রবিবার (১৫ জুন) বাংলাদেশে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-মহাসচিব মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে …

বিস্তারিত পড়ুন

লিখিত পরীক্ষার দেড় বছর পর ফল পাচ্ছেন ৪৫তম বিসিএস প্রার্থীরা

ঢাকাঃ এক বছরের মধ্যেই শেষ করার ঘোষণা দিয়ে ২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কিন্তু আবেদনপ্রক্রিয়া ও প্রিলিমিনারি টেস্টের পর লিখিত পরীক্ষা নিতেই এক বছরের বেশি সময় পার করে ফেলে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সেখানেই শেষ নয়! লিখিত পরীক্ষা নেওয়ার সাড়ে ১৬ মাস পার হলেও …

বিস্তারিত পড়ুন