বেরোবি প্রতিবেদক, রংপুরঃ কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী নিহত আবু সাঈদের হত্যা মামলায় একাদশ শ্রেণির শিক্ষার্থী আলফি শাহরিয়ার মাহিমের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১টায় শিশু আদালত-১-এর বিচারক মোস্তফা কামাল শুনানি শেষে এই জামিন আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাহিমের …
বিস্তারিত পড়ুনআটক এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের আইনজীবী নিয়োগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে পুলিশের হেফাজতে থাকা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য আইনজীবী নিয়োগ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান পরিস্থিতিতে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী পুলিশের হেফাজতে …
বিস্তারিত পড়ুন১০ আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত, বাকি পরীক্ষা নতুন রুটিনে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। এর আগ পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে কয়েক দফায় এইচএসসি ও সমমানের …
বিস্তারিত পড়ুনএইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা কলেজের শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক।। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী সহিংসতায় প্রাণহানির ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা চলমান এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত বিবৃতি দিয়েছেন রাজধানীর নটর ডেম কলেজ, ঢাকা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, বিএফ শাহীন …
বিস্তারিত পড়ুন৪ আগস্টের এইচএসসি পরীক্ষা কি হবে?
ঢাকাঃ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। এ পর্যন্ত তিন দফায় ৮ দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। সর্বশেষ দেওয়া বিজ্ঞপ্তিতে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত রয়েছে। এইচএসসি পরীক্ষার সময়সূচি অনুযায়ী এরপর আগামী ৪ আগস্ট পরীক্ষা …
বিস্তারিত পড়ুনএকাদশ শ্রেণির ভর্তিতে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ জেলার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ভর্তিতে শিক্ষার্থীদের কাছ থেকে রসিদের মাধ্যমে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। শিক্ষা বিভাগের নীতিমালা তোয়াক্কা না করে কলেজে নোটিশ টাঙিয়ে প্রকাশ্যেই অনিয়ম করছেন কলেজের অধ্যক্ষ। এসব অতিরিক্ত টাকা দিতে দরিদ্র শিক্ষার্থীদের অভিভাবক হিমশিম খাচ্ছেন। এছাড়াও পোশাকের টাকা নেয়া হলেও …
বিস্তারিত পড়ুনশিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি অধ্যক্ষ ড. শাহজাহান সাজুর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কোটা আন্দোলনে থেমে থাকা এইচএসসি পরীক্ষা দ্রুত শেষ করা ও স্বস্তির পরিবেশ প্রতিষ্ঠা করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন। সোমবার (২৯ জুলাই) স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের এক সভায় এ দাবি জানানো হয়। ফেডারেশনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ ড. মো. শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে এ …
বিস্তারিত পড়ুনএকাদশে ভর্তির সময় বাড়লো, ক্লাস শুরু ৬ আগস্ট
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম স্থগিত রয়েছে। আগামী ২৮ জুলাই থেকে আবারও শুরু হবে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম। এ প্রক্রিয়া চলবে ১ আগস্ট পর্যন্ত। বুধবার (২৪ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের সই করা …
বিস্তারিত পড়ুনকোটা আন্দোলনে প্রাণ হারালেন রেসিডেনসিয়াল কলেজের ছাত্র ফারহান
ঢাকা: রাজধানীতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিটি হাসপাতালের সহকারী ব্যবস্থাপক ওসমান গণি। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে রাজধানীর উত্তরা-আজমপুর, রামপুরা, বাড্ডা, মোহাম্মদপুর, মিরপুর, সাভার ও মাদারীপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের …
বিস্তারিত পড়ুনআরও তিনদিনের এইচএসসি পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আরও তিনদিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি। আগামী রোববার (২১ জুলাই), মঙ্গলবার (২৩ জুলাই), বৃহস্পতিবার (২৫ জুলাই) অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ২১, ২৩ …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল