নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৯২২ জন সহযোগী অধ্যাপক। পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৬ থেকে ২০তম ব্যাচের সহযোগী অধ্যাপক।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পদোন্নতির বিষয়টি জানানো হয়।
৯২২ জন কর্মকর্তার মধ্যেই অর্থনীতির ৬০ জন, আরবির ১৩, ইসলামি শিক্ষার ১৬ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ১২২ জন, ইংরেজির ৭০ জন, ইতিহাসের ৩৯ জন, উদ্ভিদবিদ্যার ১৯ জন, কৃষিবিজ্ঞানের ৫ জন, গার্হস্থ্য অর্থনীতির ৬ জন, নার্সারীর ১ জন, গণিত ৫২ জন, দর্শন ৯৯ জন, পদার্থবিদ্যার ৫১ জন, পালির ১ জন, পরিসংখ্যান ২ জন, প্রাণিবিদ্যার ৪৮ জন, বাংলার ৩০ জন, ব্যবস্থাপনার ৪৬ জন, ভূগোল ১৩ জন, মনোবিজ্ঞান ৭ জন, রসায়ন ৩৬ জন, সমাজকল্যাণ ১১ জন, সমাজবিজ্ঞান ৫ জন, সংস্কৃত ৮ জন, হিসাববিজ্ঞান ৬২ জন, ইসলামি আদর্শ ৪ জন, টিটিসি ইংরেজি ৩ জন, টিটিসি ইতিহাস ২ জন, টিটিসি গাইডেন্স এন্ড কাউন্সিলিং ৩, টিটিস গণিত ৫ জন, টিটিসি গ্রন্থাগার বিজ্ঞান ২ জন, টিটিসি প্রফেশনাল ইথিকস ২ জন, টিটিসি ভূগোল৩ জন, টিটিসি রাষ্ট্র বিজ্ঞান ১ জন, টিটিসি বিজ্ঞান ১ জন ও টিটিসি শিক্ষা ৪ জন।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে কেউ লিয়েনে বা শিক্ষাছুটিতে থাকলে তারা লিয়েন বা ছুটি শেষে যোগদান সাপেক্ষে পদোন্নতি আদেশ জারি করা হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ বর্তমান কর্মস্থলে ইনসিটু হিসেবে পদায়িত বলে গণ্য হবেন এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত উক্ত কর্মস্থল থেকে বেতন-ভাতাদি গ্রহণ করবেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের মধ্যে পরবর্তীতে কারো পদোন্নতি বারিত করার মতো কোন বিষয় উত্থাপিত হলে তার পদোন্নতি বিষয়ক আদেশ বাতিল করা হবে। এ আদেশের পরিপ্রেক্ষিতে কোন কর্মকর্তা নিজ প্রতিষ্ঠানের উচ্চতর পদে বা অন্য কোন প্রতিষ্ঠানে পদায়নের জন্য স্বত:সিদ্ধভাবে অগ্রাধিকারপ্রাপ্ত বলে বিবেচিত হবেন না।
বর্ণিত কর্মকর্তাগণ আবশ্যিকভাবে তাদের পিডিএস-এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিস্তারিত তালিকা দেখতে এখানে ক্লিক করুন
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
