ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে ফাজিল (স্নাতক) দ্বিতীয় বর্ষ (অনিয়মিত), তৃতীয় বর্ষ পরীক্ষা-২০১৬ ও ২০১৭, চতুর্থ বর্ষ পরীক্ষা-২০১৬ এবং চতুর্থ বর্ষ মান উন্নয়ন পরীক্ষা-২০১৫ এর ফলাফল প্রকাশিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ উপাচার্যের দায়িত্বে থাকা উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের নিকট আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন।
এসময় সেখানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, দায়িত্বপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক রবিউল ইসলাম, আরিফ মোল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ লাভলু, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশিত ফলাফলে ফাজিল দ্বিতীয় বর্ষের (অনিয়মিত) পরীক্ষায় পাসের হার ৮২.০৫ শতাংশ, তৃতীয় বর্ষ-২০১৬ এ ৯৯.০৭ শতাংশ, তৃতীয় বর্ষ-২০১৭ এ ৯৯.০৮ শতাংশ, চতুর্থ বর্ষে ৯৮.৫৭ শতাংশ এবং চতুর্থ বর্ষের (মান উন্নয়ন) পাসের হার ৩৮.৩০ শতাংশ বলে জানা গেছে।
ফাজিল পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu ac.bd) এ পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, ফাজিল (স্নাতক) দ্বিতীয় বর্ষে (অনিয়মিত) মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৮ জন, তৃতীয় বর্ষ-২০১৬ এ ৬৪৫, তৃতীয় বর্ষ-২০১৭ এ ৭৬১, চতুর্থ বর্ষে ৯১২, চতুর্থ বর্ষ মান উন্নয়নে ৪৭ জন পরীক্ষার্থী ছিল।
এদের মধ্যে দ্বিতীয় বর্ষ (অনিয়মিত) এ ৬৪ জন, তৃতীয় বর্ষ-২০১৬ এ ৬৩৯, তৃতীয় বর্ষ-২০১৭ এ ৭৫৪, চতৃর্থ বর্ষ-৮৯৯ জন, চতুর্থ বর্ষ মান উন্নয়ন পরীক্ষায় ১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
