চুনারুঘাটে প্রাথমিক সমাপনী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ‍বিতরণ

কামরুল হাসান শাকিম।।

চুনারুঘাটের তরুণদের এক মহৎ উদ্যোগ স্বেচ্ছাশ্রমের উদ্দেশ্যে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামের একঝাঁক শিক্ষিত তরুণের উদ্যোগে যাত্রা শুরু করে ‘দেওরগাছ এডুকেশনাল ট্রাস্ট’ নামে সংগঠনটি। মূলত দেওরগাছ গ্রামের মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছ¡ল শিক্ষার্থীদের আর্থিক এবং মানসিকভাবে সহযোগীতার উদ্দেশ্যেই সংগঠনটি পথচলা শুরু হয়।

সংগঠনের প্রথম কাজ হিসেবে দেওরগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষার্র্থীদের স্বেচ্ছাশ্রমে পাঠদান শুরু করেন তারা। দীর্ঘ দুই মাস বিনামূল্যে পাঠদান শেষে পরীক্ষার্থীদের অংশগ্রহণে মডেল টেস্টের আয়োজন করা হয়। মডেল টেস্টে উত্তীর্ণ সেরা দশ শিক্ষার্থীকে সংগঠনটির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এছাড়া বাকি শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব লক্ষী রাণী দেবরায় উপস্থিত ছিলেন।


এর পাশাপাশি গ্রামের যারা মেধাবী কিন্তু অস্বচ্ছল শিক্ষার্থী রয়েছে তাদের বাড়ি গিয়ে পড়াশোনার নিয়মিত খোঁজখবর এবং সহযোগিতা করছেন সংগঠনের সদস্যরা।

সংগঠনের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য আল আমিন বলেন , ‘গ্রামের উন্নয়নে ভ‚মিকা রাখাই আমাদের মূল লক্ষ্য । এই উদ্দেশ্য থেকেই আজকে আমরা শিক্ষা সামগ্রী বিতরণ করেছি । এছাড়া কোনো শিক্ষার্থী যাদে পড়াশোনা থেকে অকালে ঝড়ে না যায় সেদিকে আমরা খেয়াল রাখব। তাদের পড়াশোনার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। শিক্ষা ,সংস্কৃতি, অর্থনীতি সহ গ্রামের যেকোন উন্নয়নে সংগঠন সবসময় অগ্রণী ভ‚মিকা পালন করবে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.