ঢাবি বাংলা বিভাগের পুনর্মিলনী ২৩ নভেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী আগামী ২৩ নভেম্বর শনিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র চত্বরে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগামী ১৮ নভেম্বর পর্যন্ত বাংলা বিভাগে রেজিস্ট্রেশন করা যাবে।

প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। এবারের পুনর্মিলনীতে ১৯৬৩ ও ১৯৬৪ সালের বাংলায় এম.এ ডিগ্রিপ্রাপ্তদের সম্মাননা দেয়া হবে।

এই দুই সালের এম.এ. ডিগ্রিপ্রাপ্তদের বাংলা বিভাগে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.