শিক্ষাবার্তা ডেস্কঃ ভাষা ও সাহিত্যে’ বিশেষ অবদান রাখায় একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. মনিরুজ্জামান।
রবিবার (১২ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব বাবুল মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
অধ্যাপক ড. মনিরুজ্জামান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ছিলেন। এছাড়া কলা ও মানববিদ্যা অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
২০২৩ সালে ড. মনিরুজ্জামান ছাড়া আরও ১৮ জন ও দুটি প্রতিষ্ঠান বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এ পদকের জন্য মনোনীত হয়েছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
