এইমাত্র পাওয়া

ইউজিসি শিক্ষকদের জন্য স্কলারশিপ গাইডলাইন তৈরি করছে

নিজস্ব প্রতিবেদক।।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিদেশি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টির জন্য প্রয়োজনীয়তার নিরিখে স্কলারশিপ প্রগ্রাম চালু করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

এ বিষয়ে গাইডলাইন তৈরি করতে একটি ওয়ার্কিং কমিটি গঠনের সিন্ধান্ত নিয়েছে ইউজিসি। ইউজিসি সদস্য ও স্কলারশিপ প্রগ্রাম চালু করার বিষয়ে গাইডলাইন তৈরি সংক্রান্ত কমিটির আহ্বায়ক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দের সভাপতিত্বে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় আজ সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মো. আবু তাহের এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাশিউরেন্স বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম গাইডলাইন তৈরির বিষয়ে সভায় নিজেদের মতামত তুলে ধরেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.