এইমাত্র পাওয়া

আন্দোলনকারীদের বিকাশ-রকেটসহ সব একাউন্ট বন্ধ

নিজস্ব প্রতিবেদক।।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসির পদত্যাগ দাবির আন্দোলনে নেতৃত্বদানকারীদের ব্যাংক অ‌্যাকাউন্ট, বিকাশ, নগদ ও রকেট অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। ওই সব অ‌্যাকাউন্টে বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা আন্দোলনকারীদের খাবার ও আনুষঙ্গিক খরচের জন্য আর্থিক সহায়তা করছিলেন।

সোমবার (২৪ জানুয়ারি) থেকে সবগুলো অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থী সাব্বির আহমদ জানান, আন্দোলনকারীদের খাবার ও চিকিৎসার জন্য যেসব ভাই-আপুরা অর্থ সহায়তা পাঠাচ্ছিলেন সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এখন থেকে এসব অ‌্যাকাউন্টে কেউ টাকা পাঠাবেন না।’

আন্দোলনকারীরা জানান, তাদের খাবার-দাবারসহ কিছু আনুসাঙ্গিক খরচের জন্য শাবিপ্রবির সাবেক শিক্ষার্থীরা আর্থিক সহযোগিতা করেন। ইস্টার্ন ব্যাংকের একটি একাউন্ট, তিনটি বিকাশ একাউন্ট, একটি রকেট ও একটি নগদ একাউন্টের মাধ্যমে এ অর্থ সহায়তা আসছো।

শিক্ষার্থীরা জানান, প্রতিদিন একাউন্টগুলো লাখ দুয়েক টাকার মতো আসতো। তবে আজ থেকে এ একাউন্টগুলোতে আমরা কোনো লেনদেন করতে পারছি না। ব্যাংক একাউন্টসহ সবগুলো একাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। একাউন্ট বন্ধ করার ব্যাপারে আমাদের কিছু জানানো হয়নি। আমার স্থানীয়ভাবে বিকাশ অফিসে যোগাযোগ করেও কোনো সদুত্তর পাইনি।

সাবেক শিক্ষার্থীদের প্রদত্ত অর্থ দিয়ে প্রতিদিন প্রায় তিন হাজার শিক্ষার্থীর খাবারসহ আন্দোলনের সব খরচ সঙ্কুলান করা হতো।

এ ব্যাপারে বিকাশের সিলেটের ডিস্ট্রিবিউটর নাসিম হোসাইন গণমাধ্যমকে বলেন, একাউন্ট বন্ধ করার বিষয়ে আমি কিছু জানি না। তবে বিকাশে লেনদেনের কিছু নিয়ম আছে। ব্যক্তিগত একাউন্টে সর্বোচ্চ ২৫ হাজার টাকা ও ব্যাবসয়িক একাউন্ট থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যায়। এর বেশি হলে একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া সরকার চাইলেও বন্ধ করে দিতে পারে বলে জানান তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.