এইমাত্র পাওয়া

​​​​​​​জাবিতে জলসিঁড়ি’র সম্পাদক তাজরীন, যুগ্ন সাধারণ সম্পাদক আকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ি’র নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে নেতৃত্বে এসেছেন সাধারণ সম্পাদক হিসেবে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাজিদা তাজরীন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে একই বিভাগের ছাত্র আকাশ মণ্ডল।

সোমবার (২৪ জানুয়ারি) সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহাতুল ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

কমিটিতে সভাপতিমন্ডলীর সদস্য হিসেবে আছেন অনিন্দিতা বিনতে আনোয়ার ও অমিত রায়।

এছাড়াও কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হুসাইন রোহান, সহ-সাংগঠনিক সম্পাদক রনি হায়দার তুর্য, অর্থ সম্পাদক দুর্জয় বসাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহাতুল ফেরদৌস রাত্রি, দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক সাদিয়া জাহান মিম। এছাড়াও কমিটিতে ১২ জনকে কার্যকারী সদস্য, ৩৬ জনকে সম্মানিত সদস্য ও ১৪ জনকে বিশেষ সম্মানিত সদস্য হিসেবে রাখা হয়েছে।

প্রসঙ্গত, ‘আমরা শ্রম ও মেধায় বাবুই পাখির মত সৃষ্টিশীল হতে চাই’ স্লোগানে ২০০২ সালের ২৫ সেপ্টেম্বর সংগঠনটি পথচলা শুরু করে। এটি জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের অন্যতম সদস্য সংগঠন। জলসিঁড়ির প্রযোজনা সংখ্যা ১৫৪ টি। গান ও নাটকের ক্ষেত্রে ‘জলসিঁড়ি’ নিজস্ব সত্ত্বার অধিকারী। সংগীতের বিভিন্ন অঙ্গণ এবং নাটকের অধিকাংশ শাখাতেই রয়েছে জলসিঁড়ি’র অংশগ্রহণ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.