ভিটামিন আমাদের প্রত্যেকের জীবনে খুবই প্রয়োজনীয়। কারণ ভিটামিন শরীরের অভ্যন্তরীণ নানা ধরনের কাজে সাহায্য করে। তাই ভিটামিনের অভাব ঘটলে শরীরে দেখা দিতে পারে নানা উপসর্গ। এই ভিটামিনের তালিকায় প্রয়োজনের নিরিখে একদম উপরের দিকেই রয়েছে ভিটামিন সি।
ভিটামিন সি-এর বিজ্ঞানসম্মত নাম হল অ্যাসকরবিক অ্যাসিড। এই অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিনটি শরীরের নানা কাজে সহয়তা করে। বিশেষত, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই ভিটামিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সাধারণত এই ভিটামিনটি খাবারের মাধ্যমে শরীরে পৌঁছায়। তবে আমাদের খাবারদাবারের কোন ঠিকঠিকানা না থাকায় এই ভিটামিন শরীরে পর্যাপ্ত পরিমাণে নাও পৌঁছাতে পারে। তখনই দেখা দেয় সমস্যা।
এক্ষেত্রে ভিটামিন সি-এর অভাবের কথা উঠলে সকলেই একবাক্যে স্কার্ভি রোগটির কথা বলতে শুরু করবেন। আর বড়জোর বলতে পারেন ইমিউনিটি কমে যাওয়ার কথা। তবে এসবের বাইরেও ভিটামিন সি-এর অভাব হলে আরও কয়েকটি সমস্যা দেখা দিতে পারে। সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক-
> ভিটামিন সি-এর অভাব হলে শরীরে থাইরয়েড হর্মোনের ক্ষরণ অনেকটাই বাড়তে পারে। এই সমস্যার নাম হাইপার থাইরয়েডিজম। এক্ষেত্রে দ্রুত ওজন কমে যাওয়া, খিদে চলে যাওয়া, বুক ধড়ফড়[ করা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে।
> ভিটামিন সি কম থাকলে শরীরে দেখা দিতে পারে নানান ত্বকের রোগ। এক্ষেত্রে ত্বক জ্বালা করে, চুলকায়।
> দাঁতের স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে ভিটামিন সি হতে পারে আপনার অন্যতম হাতিয়ার। এই ভিটামিন শুধু আপনার দাঁতই ভালো রাখে না, বরং মাডড়র স্বাস্থ্যও ভালো রাখে। তাই শরীরে এই ভিটামিনের অভাব হলে মাডড় থেকে রক্ত পড়তে পারে।
> বিভিন্ন গবেষণায় ইতোমধ্যেই দেখা গিয়েছে, শরীরে আয়রন শোষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ভিটামিন সি। আর এক্ষেত্রে শরীরে আয়রন শোষণ কম হলে হতে পারে অ্যানিমিয়া অসুখটি। এক্ষেত্রে শরীরে লোহিত রক্ত কণিকার অভাব হয়।
বিশেষ কিছু ক্ষেত্রে বিশেষজ্ঞরা এই ভিটামিন সাপ্লিমেন্ট দিতে পারেন। তবে এভাবে ভিটামিন সি সাপ্লিমেন্ট খেতে শুরু করলে শরীরে ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
