এইমাত্র পাওয়া

ইবিতে ১৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ অর্থসালের সংশোধিত এবং ২০১৯-২০২০ অর্থসালের মূল বাজেট হস্তান্তর করা হয়েছে। শনিবার বেলা আড়াইটার দিকে উপাচর্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী এবং সহ-উপাচর্য অধ্যাপক শাহিনুর রহমান-এর নিকট হস্তান্তর করেছেন ট্রেজারার অধ্যাপক সেলিম তোহা। বিকেল সাড়ে তিনটার দিকে বাজেট-বই হস্তান্তরকালে হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) ছিদ্দিক উল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।

২০১৮-২০১৯ অর্থসালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিকট ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাবিকৃত ২২৩ কোটি ৪১ লক্ষ টাকার বিপরীতে কমিশন ১৩৮ কোটি ১৫ লক্ষ টাকা বরাদ্দ দেয়। ২০১৯-২০২০ অর্থসালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাবিকৃত ২৪৭ কোটি ৫৪ লক্ষ টাকার বিপরীতে কমিশন ১৩৭ কোটি ১৬ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে।

১৯৯৫-১৯৯৬ অর্থবছর থেকে ২০১৭-২০১৮ অর্থবছর পর্যন্ত ২৩টি অর্থবছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘাটতি ৭০ কোটি ৪৪ লক্ষ ৮০ হাজার টাকা।

এদিকে একই সময়ে ২০১৯-২০ অর্থবছরের অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করেছে প্রশাসন। অধ্যাপক হারুন উর রশিদ আসকারী তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন। এসময় দেয়াল ক্যালেন্ডার এবং ডেস্ক ও টেবিল ক্যালেন্ডার প্রকাশ করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading