নিজস্ব প্রতিবেদক।।
নতুন নাটকে জুটি বাঁধছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজিবা বাশার।নতুন এই জুটিকে দেখা যাবে শিহাব শাহীন পরিচালিত ‘যোদ্ধা’ নাটকে।
নাটকটি নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধ ও করোনা মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধাদের ত্যাগ ও বীরত্বের গল্প নিয়ে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, নাটকের গল্প আমার খুবই পছন্দ হয়েছে। ২টি গল্পকে একসঙ্গে খুবই চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। এমন চরিত্রে অভিনয় করার সুযোগ কমই আসে।
এ ব্যাপারে নাজিবা বাশার বলেন, এর আগেও অপূর্বর সঙ্গে অভিনয় করেছি। তবে এই প্রথম নায়িকা হিসেবে তার বিপরীতে অভিনয় করেছি। আমাদের জুটি হয়ে এটা প্রথম নাটক।
শিহাব শাহীন ও মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন অপূর্ব। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে এনটিভিতে দেখানো হবে নাটকটি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
