নিউজ ডেস্ক।।
অভিনেত্রী পারভীন সুলতানা দিতি ২০১৬ সালের ২০ মার্চ শেষ নিশ্বাস ত্যাগ করেন। ২০১৭ সালের ২৭ মার্চ শেষনিশ্বাস ত্যাগ করেন খল অভিনেতা মিজু আহমেদ। দিতি এবং মিজুর শেষ সিনেমা এ দেশ তোমার আমার মুক্তি পাচ্ছে আগামী ৫ নভেম্বর।
সিনেমাটির প্রধান চরিত্রে থাকা অভিনেতা জায়েদ খান বলেন, ‘হাসিখুশি দিতি আপা, সাদামনের মানুষ মিজু ভাই তারা আজ আমাদের মাঝে নেই, এটা ভাবতেই পারি না। এই দুই গুনি শিল্পীর সিনেমাটি মুক্তি পাচ্ছে, অথচ তাঁরা আজ কেউ নেই ।
দিতি আপার সঙ্গে আমার অনেকগুলো দৃশ্য ছিল, একটা গান ছিল। মিজু ভাইয়ের সঙ্গেও অনেকগুলো সিকোয়েন্স করেছি। দিতি আপার প্রেম–বিয়ে নিয়ে মজা করতাম। তখন আপা মজা করে বলতেন, এগুলো শিখে রাখ। মনে আছে মিজু ভাইয়ের সঙ্গে অনেক কথা। ভুল করলে শিখিয়ে দিতেন এমনটি কথা বলছিলেন অভিনেতা জায়েদ খান
ছবিটির পরিচালক এফ আই মানিক জানিয়েছিলেন, নানা জটিলতার কারণে কাজ শেষ করতে দেরি হয়ে যায়। তিনি বলেন, ‘দিতি মারা যাওয়ার বেশ কিছুদিন আগে সিনেমার শুটিং শেষ করেছিলাম। এটি ৩৫ মিলিমিটারে শুট করা হয়েছিল, পরে ডিজিটালে ট্রান্সফার করা হয়েছে। সিনেমায় গুরত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ডিপজল। অসুস্থ থাকায় কাজ শেষ করতে সময় লেগেছে।
সিনেমাটির প্রধান চরিত্রে থাকা অভিনেতা জায়েদ খান বলেন, ‘হাসিখুশি দিতি আপা, সাদামনের মানুষ মিজু ভাই তারা আজ আমাদের মাঝে নেই, এটা ভাবতেই পারি না। এই দুই গুনি শিল্পীর সিনেমাটি মুক্তি পাচ্ছে, অথচ তাঁরা আজ কেউ নেই ।দিতি আপার সঙ্গে আমার অনেকগুলো দৃশ্য ছিল, একটা গান ছিল। মিজু ভাইয়ের সঙ্গেও অনেকগুলো সিকোয়েন্স করেছি। দিতি আপার প্রেম–বিয়ে নিয়ে মজা করতাম। তখন আপা মজা করে বলতেন, এগুলো শিখে রাখ। মনে আছে মিজু ভাইয়ের সঙ্গে অনেক কথা। ভুল করলে শিখিয়ে দিতেন এমনটি কথা বলছিলেন অভিনেতা জায়েদ খানছবিটির পরিচালক এফ আই মানিক জানিয়েছিলেন, নানা জটিলতার কারণে কাজ শেষ করতে দেরি হয়ে যায়। তিনি বলেন, ‘দিতি মারা যাওয়ার বেশ কিছুদিন আগে সিনেমার শুটিং শেষ করেছিলাম। এটি ৩৫ মিলিমিটারে শুট করা হয়েছিল, পরে ডিজিটালে ট্রান্সফার করা হয়েছে। সিনেমায় গুরত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ডিপজল। অসুস্থ থাকায় কাজ শেষ করতে সময় লেগেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
