এইমাত্র পাওয়া

ঢাবিতে ক্লাস চালু হতে পারে ২০শে অক্টোবরের পর

নিউজ ডেস্ক।।

দীর্ঘ বিরতির পর অবশেষে শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি ও সায়েন্স লাইব্রেরি। একইদিন চালু হয়েছে বিশ্ববিদ্যালয়ের সব হল, বিভাগ এবং ইনস্টিটিউটের লাইব্রেরি ও সেমিনার।

যদিও কেন্দ্রীয় ও সায়েন্স লাইব্রেরিতে এখন পড়ার অনুমতি রয়েছে কেবল অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের। পর্যায়ক্রমে লাইব্রেরিগুলো অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের জন্যও উন্মুক্ত করা হবে। ওদিকে আগামী ৫ই অক্টোবর অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য খুলছে আবাসিক হলগুলো। আগামী মাসের শেষ সপ্তাহে ক্লাস শুরু হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.