এইমাত্র পাওয়া

ভালুকায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন

ময়মনসিংহের ভালুকায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র করে, পরিচয় দিন গর্ব করে’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে স্থানীয় নির্বাচন অফিসের উদ্যোগে বৃহস্পতিবার সকালে ভালুকা পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ওই স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়।

এ সময় সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে তাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা নির্বাচন অফিসার দেওয়ান মোহাম্মদ সারোয়ার জাহান ও উপজেলা নির্বাচন অফিসার মাহমুদুল হাসান প্রমুখ।
উল্লেখ্য, ভালুকা উপজেলায় দুই লাখ ৯৮ হাজার স্মার্টকার্ড বিতরণ করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.