নিউজ ডেস্ক।।
শূন্যপদ না থাকায় তৃতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাচ্ছেন না ১৩তম শিক্ষক নিবন্ধনের ৬৫ জন শিক্ষক। এই সকল শিক্ষকদের বিষয়গুলোর শূন্যপদের চাহিদা পাওয়ার পর পরবর্তীতে তাদের নিয়োগ দেয়া হবে।
সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক (উপসচিব) কাজী কামর্যল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রীম কোর্টের আপীল বিভাগের সিভিল পিটিশন ফর লিভ টু আপিল ৩৪৩/২০১৯ নং মামলার প্রদত্ত রায় বাস্তবায়নের স্বার্থে ২২০৭টি পদের মধ্যে ৬৫ জন রিটকারীর পদের বিপরীতে কোনো শূন্যপদ না থাকায় তাদের তৃতীয় নিয়োগচক্রে অন্তর্ভুক্ত করা যায়নি। পরবর্তীতে উল্লেখিত শূন্য পদ সমূহের চাহিদা পাওয়া গেলে তাদের নিয়োগের জন্য সুপারিশ করা হবে।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
