এইমাত্র পাওয়া

নারীরাও পড়তে পারবেন বিশ্ববিদ্যালয়ে,বোরকা বাধ্যতামুলক নয়ঃ তালিবান মুখপাত্র

অনলাইন ডেস্ক।।

এবারের তালেবান আমলে আফগানিস্তানে নারীদের জন্য বোরকা পরা বাধ্যতামূলক নয়। বাইরে বের হওয়ার সময় তাদের হিজাব পরলেই চলবে বলে জানিয়েছেন তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। কাতারের রাজধানী দোহায় তালেবান দপ্তরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন সুহাইল।
আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানে নারীদের মধ্যে ভীতি বেড়েছে। তবে সুহাইল শাহিন বলেন, পুরো শরীর ঢাকা বোরকা নয়, নারীরা মাথায় হিজাব পরেছেন কিনা সেটা পর্যবেক্ষণ করা হবে।
নারী শিক্ষার বিষয়ে তিনি বলেন, তালেবান শাসনামলে এবার মেয়েরা প্রাথমিক থেকে উচ্চস্তর পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে পারবে। এর অর্থ, নারীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করার সুযোগ থাকবে।
সুহাইল শাহিন আরো বলেন, নারী শিক্ষার বিষয়ে আমাদের এমন নীতির কথা আমরা আফগানিস্তান নিয়ে মস্কো ও দোহা সম্মেলনেও বলেছি। আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোয় হাজারো শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম চালু আছে। সেখানে মেয়েরা পড়াশোনার সুযোগ পাচ্ছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.