এইমাত্র পাওয়া

নলছিটিতে এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন মাছুমা আক্তার

নিজস্ব প্রতিবেদক ।। 
ঝালকাঠির নলছিটি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন মাছুমা আক্তার। তিনি ঝালকাঠির জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে প্রায় তিন বছর কর্মরত ছিলেন। আজ ১৭ আগষ্ট (মঙ্গলবার) তিনি নলছিটিতে সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করলেন। নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার তাকে ফুল দিয়ে বরণ করেন। জনাব রুম্পা সিকদার আশাবাদ ব্যক্ত করেন সদ্য পদোন্নতি পেয়ে বিদায় নেওয়া সাবেক সহকারী কমিশনার ভূমি মো. সাখাওয়াত হোসেন’র মতোই ভূমি অফিসটিকে দূর্ণীতিমুক্ত করে জনগণের কাংখিত সেবা প্রদানে সচেষ্ট থাকবেন নবনিযুক্ত সহকারী কমিশনার মাছুমা আক্তার।
মাছুমা আক্তার ঝালকাঠি ডিসি অফিসে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে ২০২১ সালের শুদ্ধাচার পুরস্কার পান।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.