উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি হলেন অধ্যাপক মাহবুবা নাসরীন

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মাহবুবা নাসরীন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনার‌্যাবিলিটি স্টাডিজের পরিচালক। তাকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ পদে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন-১৯৯২ এর ১৪ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মাহবুবা নাসরীনকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ৪ বছরের জন্য এ পদে নিয়োগ পেয়েছেন। তবে, প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূলপদের প্রত্যাবর্তন করে অবসরগ্রহণের অনুষ্ঠানিকতা সম্পাদন শেষে এ মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন। তিনি এই পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.