অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল প্রকাশ

নিউজ ডেস্ক।।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সমন্বিত ফল প্রকাশ করা হয়েছে। সোমবার বিকাল ৪টায় এই ফলাফল প্রকাশ করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যে সকল পরীক্ষার্থী অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ এবং ৪র্থ বর্ষের সকল বিষয়ে এবং সকল কোর্সে উত্তীর্ণ হয়েছে শুধু সে সকল পরীক্ষার্থীর ৪ বছরের সমন্বিত ফলাফল প্রকাশ করা হয়েছে। বিস্তারিত তথ্য ও ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। এর আগে ২০ জুলাই অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন ২৯ জুলাই থেকে

২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফল এর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আগামী ২৯ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ২১ আগস্ট শনিবার রাত ১২টা পর্যন্ত অনলাইন এ আবেদন করা যাবে। ২২ আগস্ট রোববার বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকে টাকা জমা দেয়া যাবে।

বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.