এইমাত্র পাওয়া

বিদেশিদের জন্য চালু হচ্ছে পবিত্র ওমরাহ

নিউজ ডেস্ক।।

অবশেষে বিদেশি মুসল্লিদের জন্য পবিত্র ওমরাহ পালনের অনুমতি দিয়েছে সৌদি আরব সরকার। ১৪৪৩ হিজরী সনের আগামী ১ মহররম অর্থাৎ আগামী ১০ আগস্ট থেকে ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিরা দেশটিতে প্রবেশ করতে পারবেন। করোনা মহামারীর মধ্যে সীমিত পরিসরে সফলভাবে হজ আয়োজনের পর গতকাল রোববার এই সিদ্ধান্তের কথা জানায় দেশটি।

এর আগে, করোনা মহামারীর ফলে দীর্ঘদিন বিদেশিদের সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের অনুমতি দেয়নি দেশটি। এমনকি হজের সময়ও অনুমতি দেওয়া হয়নি। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিলো মধ্যপ্রাচ্যের এই দেশটি। অবশ্য সৌদির নাগরিক ও বাসিন্দাদের জন্য গতকাল রোববার থেকেই ওমরাহ পালনের অনুমতি দিয়েছে দেশটির প্রশাসন।

advertisement
দেশটির সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, হজ মৌসুম শেষ হওয়ায় ওমরাহ পালনের জন্য রোববার থেকে ইসলামিক পবিত্র স্থাপনাগুলো পুনরায় খুলে দিয়েছে সৌদি। মক্কার পবিত্র মসজিদুল হারামের ব্যবস্থাপনা সম্পর্কিত উপ-প্রধান সাদ বিন মোহাম্মদ আল-মুহাইমিদ রোববার জানান, ‘ইবাদতকারী ও ওমরাহ পালনকারীদের গ্রহণে প্রস্তুত পবিত্র মসজিদুল হারাম।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.