এইমাত্র পাওয়া

জবির ৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক :

ক্যাম্পাসে মাদক সেবনের দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল স্বাক্ষরিত পৃথক ৪ নোটিশে অভিযুক্ত শিক্ষার্থীদের আগামী ১০ সেপ্টম্বরের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, গত বুধবার (৪ সেপ্টেম্বর) মাদক সেবনের সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ঘটনায় তাদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে, যা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের শামিল। এ ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ করা হয়েছে, এই বিষয়ে বক্তব্য থাকলে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে লিখিত জবাব দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব না পেলে আনীত অভিযোগ সম্পর্কে কিছু বলার নেই বলে গণ্য করা হবে। পরবর্তীতে কোনো যোগাযোগ ছাড়াই অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

ক্যাম্পাসে নিয়মিত টহলের অংশ হিসেবে গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দ্বিতীয় গেটের স্টোর রুমে অভিযান চালায় বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। স্টোর রুমের দরজা বন্ধ দেখে রুমে প্রবেশ করলে ছয় শিক্ষার্থীকে গাঁজা সেবন করতে দেখেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। এ অবস্থায় দুই শিক্ষার্থীকে আটক করা গেলেও বাকি চার শিক্ষার্থী পালিয়ে যান। আটকের সময় সহকারী প্রক্টর ড. মোহাম্মদ রেজাউল হোসাইন এবং শাহ মো. আরিফুল আবেদ উপস্থিত ছিলেন ।

ছয় শিক্ষার্থীর দুজনের মধ্যে মাদক সেবনের নমুনা না থাকায় তাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর ড. মোস্তফা কামাল। তিনি বলেন, যে ছয়জন শিক্ষার্থীকে ধরা হয় তাদের দুজনের মধ্যে মাদক সেবনের কোনো নমুনা বা আগের কোনো অভিযোগ পাওয়া যায়নি। বাকি চারজনকে নোটিশ দেয়া হয়েছে। তাদের আগামী বুধবারের মধ্যে অভিভাবকসহ প্রক্টর অফিসে দেখা করতে বলা হয়েছে

 

সূত্র : জাগো


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading