নিউজ ডেস্ক।।
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা, গোপালগঞ্জ শহর ও পার্শ্ববর্তী এলাকায় কভিড-১৯ আক্রান্তদের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমানের উদ্যোগে বিনামূল্যে জরুরি অক্সিজেন সেবা চালু করা হয়েছে।
করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে মানুষের জীবন বাঁচাতে তিনি তার বেতনের টাকায় প্রাথমিকভাবে চারটি অক্সিজেন সিলিন্ডার কিনে এ মানবিক কার্যক্রম শুরু করেন। এই সেবায় সার্বিক সহযোগিতায় রয়েছে রক্তদাতা সংগঠন বাঁধনের বশেমুরবিপ্রবি ইউনিট।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল