এমপিও কমিটির সভা শনিবার

অনলাইন ডেস্ক।।

চলতি মাসের এমপিও কমিটির সভা আগামীকাল  ১৭ জুলাই,শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। প্রতি বিজোড় মাসে একবার এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হয়।
গত কয়েকমাসে যারা শূন্য পদের বিপরীতে বিধান অনুযায়ী নিয়োগ পেয়ে যোগদান করেন তাদেরকে এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়া মামলা-মোকদ্দমার কারণে পেন্ডিং থাকা এমপিওর বিষয়েও সিদ্ধান্ত হয়। আর এমপিও আবেদন করা শিক্ষক-কর্মচারীদের আবেদন এ সভায় নিষ্পত্তি করা হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছে। পদাধিকার বলে এ সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।
সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তিনজন প্রতিনিধি, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর একজন, অধিদপ্তরের নয়টি আঞ্চলিক উপপরিচালকসহ ৩০ জনেও বেশি কর্মকর্তা অংশ নেবেন। সভায় এমপিওভুক্ত শূন্যপদে কর্মরত ইনডেক্সবিহীন শিক্ষকদের এমপিওভুক্তি, ইনডেক্সধারী প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধানদের অভিজ্ঞতার উচ্চতর স্কেল, সহকারী অধ্যাপক পদের স্কেল, বিএড স্কেল, সহকারী লাইব্রেরিয়ান পদের এমপিওসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.