মোঃ জিয়াউর রহমান:
বিশ্বের ৩০টি দেশের শিক্ষকবৃন্দের সমন্বয়ে গঠিত প্লাটফর্ম ” ওয়ার্ল্ড এডুকেটরস কমিউনিটি” কর্তৃক আয়োজিত ” শ্রেণিকক্ষে Wakelet এর ব্যবহার ” বিষয়ক ভার্চ্যুয়াল কর্মশালা গত রাত ৮ ঘটিকা সময় মাইক্রোসফট টিমে সফলভাবে সম্পন্ন হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, মিশর, তিউনিশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়ার শিক্ষকবৃন্দ।
উক্ত কর্মশালায় গেষ্ট স্পীকার হিসাবে যুক্ত ছিলেন মো. শিয়াবুজ্জামান চঞ্চল, সহকারী শিক্ষক, Wakelet Ambassador,
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ,সৈয়দপুর নীলফামারী এবং জ্যোতিষ চন্দ রায়, সহকারী শিক্ষক, Wakelet Ambassador, তালুক শাখাতী হাইস্কুল, কালিগঞ্জ, লালমনিরহাট। কিভাবে আমরা খুব সহজেই শ্রেণিকক্ষে Wakelet ব্যবহার করতে পারি এ বিষয়ে তারা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেন।
উক্ত সেশনটি উপস্থাপনায় ছিলেন ইসমাত ফারজানা, প্রধান শিক্ষক ,চরণদ্বীপ দেওয়ানবিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়
বোয়ালখালী, চট্টগ্রাম বাংলাদেশ।
উক্ত সেশনে যুক্ত হওয়ার জন্য সকল শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা ডিকেবি আবদুস সালাম।
ভার্চ্যুয়াল ওয়েবনারটি আয়োজনে ছিলেনঃ ওয়ার্ল্ড এডুকেটরস কমিউনিটি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
