প্রান্তোষ চন্দ্র দে (হালুয়াঘাট)ময়মনসিংহ।।
সূর্য্য কুমার ভট্টাচার্য্য(কাতু বাবু) জন্ম ২০ জুন ১৯০৯ খ্রিষ্টাব্দ(৬ আষাঢ় ১৩১৬ বঙ্গাব্দ) রবিরার ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নের বাগিশপুর গ্রামে,বর্তমানে বাড়িটি কংশনদেরগর্ভে বিলিন। তাঁর পৈতৃক বাড়িই এই গ্রামে। তাঁর বাল্য ও কৈশরকাল কেটেছে জমিদারির মধ্যে। পিতা কালী কুমার ভট্টাচার্য্যপেশা ছিল জমিদারি।ছেলে রবিবারে জন্মগ্রহন করায় বাবা মা নাম রাখেন রবির সমার্থক শব্দ সূর্য দিয়ে সূর্য্য কুমার ভট্টাচার্য্য।তিনি ময়মনসিংহ সিটি স্কুল থেকে ১৯২৮ সনে কৃতিত্বের সাথে মেট্রিকোলেশান পাশ করেন পরবর্তীতে কলকাতা সিটি কলেজে ভর্তি হন।শাকুয়াই এলাকা ছিল সুসং রাজ্যের অধিনে।রাজ্যের আয়তন ৩ হাজার ৩শ’ ৫৯ বর্গমাইল এলাকা নিয়ে প্রতিষ্ঠিত।
সুসং রাজ্যের রাজধানী ছিল দুর্গাপুর। বর্তমানে নেত্রকোণার জেলার একটি উপজেলা। সোমেশ্বর পাঠক থেকে শুরু করে তার পরবর্তী বংশধররা প্রায় ৬৬৭ বছর শাসন করেন এ রাজ্য। কিন্তু রাজকৃষ্ণ নামে এক রাজার শাসনামল থেকে সুসং রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে রাজপরিবারে বিরোধের স‚ত্রপাত হওয়ায় এক সময় গোটা রাজ্য কয়েকটি হিস্যা ও উপ-হিস্যায় ভাগ হয়ে যায় একটি হিস্যা সূর্য্য কুমার ভট্টাচার্য্য কাতু বাবুর পূর্ব পুরুষগণ দায়িত্ব পালন করতেন। বাড়িগুলো ‘বড়বাড়ি, মধ্যম বাড়ি,আবু বাড়ি (ছোট অর্থে) ‘দু’আনি বাড়ি, আট আনি বাড়ি নামে পরিচিত ছিল।
১৯৪৭-এর দেশ বিভাগ এবং পরবর্তীতে ১৯৫৪ সালে জমিদারি প্রথা উচ্ছেদ আইন পাস হবার পূর্বেই ১৯৫৩ সালে সূর্য্য কুমার ভট্টাচার্য্য কাতু বাবু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার বাদকুল্লা নামক স্থানে চলে যান। এর মধ্য দিয়েই অবসান ঘটে অনেক শৌর্য-বীর্যখ্যাত সূর্য্য কুমার ভট্টাচার্য্য কাতু বাবুর বংশানুক্রমিক জমিদারির ইতিহাস। সূর্য্য কুমার ভট্টাচার্য্য কাতু বাবু শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন ১৯৪১ খ্রিষ্টাব্দে শাকুয়াই বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন ক্রীড়ামোদী ফুটবল ছিল প্রিয় খেলা।
শাকুয়াই ইউনিয়নের চরপাড়া গ্রামে যে বিশাল আকারের খেলার মাঠটি ১৯৪৩ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। মাঠের উত্তর পাশের্^ ফুটবল বসিয়ে তিনি নিজে কিক করেন যে স্থানে ফুটবলটি ¯িথর হয় সেই স্থানটিকেই ফ্টুবল মাঠের শেষ প্রান্ত করা হয়। লোকশ্রæতিতে ছিল এক (কিকের)শটের কাতু বাবুর মাঠ। জানাযায় তিনি ১৩ মার্চ ১৯৯৩ সনে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার নিজ বাড়ী বাদকুল্লায় মৃত্যুবরণ করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
