আনন্দধারা ডেস্ক:
করোনাভাইরাসের টিকা নিয়েছেন ভারতের শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্ত। সম্প্রতি নিজের টুইট একাউন্টে টিকা নেওয়ার মুহূর্তের একটি ছবি শেয়ার করেছেন তিনি।
ক্যাপশনে তিনি লেখেন, বিকেসি ভ্যাকসিন সেন্টারে আজ আমার কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছি।
ডা. ধের এবং তার পুরো দলকে এমন দুর্দান্ত কাজ করার জন্য আমি অভিনন্দন জানাতে চাই! সবার কঠোর পরিশ্রমের প্রতি আমার অনেক ভালবাসা ও শ্রদ্ধা। জয় হিন্দ!
প্রসঙ্গত, ভারতীয় চলচ্চিত্রের খ্যাতিমান ব্যক্তিদের মধ্যে আরও যারা সম্প্রতি টিকা নিয়েছেন তারা হলেন- ধর্মেন্দ্র, হেমা মালিনী, শর্মিলা ঠাকুর, মোহনলাল, পরেশ রাওয়াল, জিতেন্দ্র, কমল হাসান, নাগরজুনা, অনুপম খের, সতীশ শাহ, নীল গুপ্তা, রাকেশ রওশন এবং জনি লিভার প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
