নিউজ ডেস্ক।।
বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
বদলিকৃত কর্মকর্তারা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা ২য় এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ নজরুল হোসেনকে বরিশাল মহানগরীর উপ-পুলিশ কমিশনার, ১ম এপিবিএনের অধিনায়ক মো. নিয়াজুল হক মোল্লাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. বেলায়েত হোসেনকে ১ম এপিবিএনের অধিনায়ক, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে ২য় আর্মড পুলিশ ব্যাটেলিয়নের অধিনায়ক এবং পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত (অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়, বরিশাল) মো. নাইমুল হককে ১৪ আর্মড পুলিশ ব্যাটেলিয়নের অধিনায়ক করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
