১১ বছরের সংসারে ৮ বছরের সন্তান ছাড়া সব মিথ্যা

নিউজ ডেস্ক।।

বিয়ে নিয়ে বিতর্কের জেরে জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি বলেছেন, সাবেক স্বামী রাকিবকে তালাক দিয়েই নাসিরকে বিয়ে করেছি। ২০১৭ সালে তাকে তালাক দেই।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে সংবাদ সম্মেলনে আসেন নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা। সংবাদ সম্মেলনে তাদের সঙ্গে একজন আইনজীবী উপস্থিত ছিলেন। এসময় রাকিবের সঙ্গে তামিমার ডিভোর্সের প্রমাণপত্র প্রদর্শন করেন আইনজীবী।

তাম্মি বলেন, রাকিবের সঙ্গে তালাকের জন্য ২০১৬ সালে তালাকের আবেদন করি এবং ২০১৭ সালে সেই তালাক সম্পন্ন হয়েছে। ফেসবুকে আমার নামে কিছু অ্যাকাউন্ট থেকে নানারকম বার্তা ছড়াচ্ছে। সত্য হলো আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। এমনকী নাসিরেরও এখন ফেসবুক অ্যাকাউন্ট নেই। ওর একটি পেইজ আছে।

তিনি বলেন, রাকিবের সঙ্গে আমার বিয়ে হয়েছিল এবং আমাদের একটি সন্তান আছে। এছাড়া, রাকিব যেসব কথা বলছেন তার সবই মিথ্যা।

সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট সম্পর্কে তিনি বলেন, আমার বা নাসিরের কোনো ফেসবুক আইডি বর্তমানে সচল নেই। নাসিরের একটি অফিসিয়াল ফেসবুক পেজ আছে। কোনো আপডেট দিতে হলে আমরা সেই পেজ থেকে দেব।

গত ১৪ ফেব্রুয়ারি তামিমা সুলতানাকে বিয়ে করেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। কিন্তু এই বিয়ে নিয়েই এখন সরগরম মিডিয়া। অভিযোগ, সাবেক স্বামী রাকিব হাসানকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা। এই নিয়ে নাসির-তামিমার বিরুদ্ধে মামলা করেছেন রাকিব হাসান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.