ব্যানবেইসে চাকরি

অনলাইন ডেস্ক ||

শিক্ষা মন্ত্রণালয়াধীন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এবং এর আওতাধীন উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন এর জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৫টি পদে মোট ৪৭ জনকে নিয়োগ দেবে ব্যানবেইস। পদগুলোতে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ৪টি।

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দ। কম্পিউটার টাইপিং-এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: কম্পিউটার অপারেটর (উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন এর জন্য)

পদ সংখ্যা: ৩৭টি।

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ। কম্পিউটার টাইপিং-এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদ সংখ্যা: ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আবেদন প্রক্রিয়া: সকল প্রার্থীকে অনলাইনে http://banbeis.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ ও সময়: ১০ মার্চ ২০২১ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের শর্তাবলী: আবেদনের শর্তাবলী জানতে নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.