এইমাত্র পাওয়া

আজ টিকা শুরু॥ সারাদেশে প্রস্তুতি সম্পন্ন

নিউজ ডেস্ক।।

আজ রবিবার থেকে সারাদেশে গণ ভ্যাকসিন প্রয়োগ শুরু হচ্ছে। দেশের সকল জেলায় একযোগে ভ্যাকসিন প্রয়োগের জন্য এক হাজার পাঁচটি টিকা দান কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। অগ্রাধিকার তালিকায় থাকা যে কোন ব্যক্তি গেলেই তাদের ভ্যাকসিন দেয়া হবে। তবে কাউকে ইচ্ছার বিরুদ্ধে ভ্যাকসিন প্রয়োগ করা হবে না। সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে প্রথম দিনই ভ্যাকসিন নেবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ কয়েকজন মন্ত্রী। শনিবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ সম্মেলন করে বলেছে, বিকেল পর্যন্ত সুরক্ষা এ্যাপে তিন লাখ ২৮ হাজার মানুষ ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.