নিউজ ডেস্ক।।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) চলতি শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় যাচ্ছে না। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, ‘গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বুয়েট আসবে না। সোমবার একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানতে পেরেছি।’
সিদ্ধান্তের ফলে বুয়েটকে ছাড়াই রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (কুয়েট) নিয়ে এবার প্রকৌশল ও প্রযুক্তি গুচ্ছে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন বলেন, একাডেমিক কাউন্সিলের সভায় গুচ্ছ পদ্ধতিতে না যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে সেটি লিখিত আকারে জানানো হবে। বুয়েটের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটিতে স্বাক্ষর করলে তা জানিয়ে দেয়া হবে বলেও তিনি জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

