৬ আগস্ট ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

অনলাইন ড‌েস্ক।।

৪৩তম বিসিএসের প্রলিমিনারি পরীক্ষা আগামী ৬ আগস্ট অনুষ্ঠিত হবে। আজ সোমবার (০১ ফেব্র“য়ারি) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৬ আগস্ট (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা যথাসময়ে সংবাদমাধ্যম ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এর আগে ৪৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জনকে নিয়োগ দেয়ার কথা জানানো হয়। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশে ১০০ জন, পররাষ্ট্রে ২৫ জন এবং শিক্ষায় ৮৪৩ জনকে নিয়োগ দেয়া হবে। এছাড়া অডিটে ৩৫ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন, সমবায়ে ২০ জন, ডেন্টাল সার্জন পদে ৭৫ জনসহ অন্যান্য ক্যাডারে আরও ৩৮৩ জন নিয়োগ পাবে।

এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আবেদনের পরিপ্রেক্ষিতে এই বিসিএসের আবেদনের সময়সীমা দুই মাস বাড়ায় পিএসসি। ফলে আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে এ আবেদন করতে পারবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.