এইমাত্র পাওয়া

২০ কলেজে ডিজিটাল স্টুডিও স্থাপন করলো জাতীয় বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক।।

করোনাভাইরাসের মতো যেকোনো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও চালু থাকবে পাঠদান কার্যক্রম। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে দেশের ২০ কলেজে ডিজিটাল স্টুডিও স্থাপন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।মঙ্গলবার (১৯ জানুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে করোনা পরিস্থিতিতে অনলাইনে পাঠদানের লক্ষ্যে নির্মিত ডিজিটাল স্টুডিওর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. হারুন অর রশিদ।

তিনি আরও বলেন, করোনাকালে আমরা যেভাবে মোকাবিলা করেছি, চাইলে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ এভাবে মোকাবিলা করা দুঃসাধ্য নয়। এভাবেই মানবজাতি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে এ পর্যন্ত পৌঁছেছে। সুতরাং, হাত গুটিয়ে বসে থাকা নয়, এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সর্বপ্রকার চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যেতে হবে।উপাচার্য বলেন, বিশ্বজনীন করোনা প্যানডামিকের মধ্যেও জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছি। শিক্ষকরা অনলাইনে শিক্ষার্থীদের উদ্দেশে যাতে পাঠদান করতে পারে সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে এ পর্যন্ত ২০টি কলেজে ডিজিটাল স্টুডিও স্থাপন করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.