এইমাত্র পাওয়া

অবস্থান কর্মসূচিতে অনড় খুবি’র সেই দুই শিক্ষার্থী

নিউজ ডেস্ক।।

বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সেই দুই শিক্ষার্থী এখনও অবস্থান কর্মসূচিতে অনড় রয়েছেন। আগামীকাল মঙ্গলবার (১৯ জানুয়ারী) সন্ধ্যা ৭টার মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার না হলে একই স্থানে তারা আমরণ অনশন কর্মসূচি শুরু করবেন। এর আগে গতকাল রবিবার (১৭ জানুয়ারী) সন্ধ্যায় তারা প্রশাসনিক ভবনের সামনে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে আমরণ অবস্থান-অনশন কর্মসূচি শুরু করেন।

এদিকে আজ সোমবার দুপুর ও বিকালে দুইবার প্রশাসনিক ভবনের সামনে এসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েকউজ্জামান শিক্ষকদের কাছে ক্ষমা চাওয়া অথবা বিধি মেনে আত্মপক্ষ সমর্থন করে কর্মসূচি বন্ধের অনুরোধ জানান।

কিন্তু শিক্ষার্থীরা তাদের বহিষ্কারাদেশ তুলে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.