এইমাত্র পাওয়া

শিক্ষা সচিব হলেন রাবির সিন্ডিকেট সদস্য

অনলাইন ডেস্ক ||

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন সিন্ডিকেট সদস্য হয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন। বিশ্ববিদ্যালয় এ্যাক্ট অনুযায়ী, সরকার মনোনীত ক্যাটাগরিতে তাকে সিন্ডিকেট সদস্য করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম। তিনি আরো  জানান, ‘গত বুধবার (১৩ জানুয়ারি) মাহবুব হোসেনকে সরকার মনোনীত ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে মর্মে একটা চিঠি আমার কাছে এসেছে। এটি একটি রুটিন ওয়ার্ক। সব সময় সচিব মর্যাদার একজন সরকারি কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে থাকেন।’

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যাক্ট ২৩ (১) (আই) ধারা অনুযায়ী, সরকার মনোনীত একজন (সচিব মর্যাদার নিচে নয় এরূপ সরকারি কর্মকর্তা) রাজশাহী বিশ্ববিদ্যালয়েরর সিন্ডিকেট সদস্য হিসেবে থাকেন। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট সিন্ডিকেট সদস্য ১৮ জন। যার মধ্যে বিভিন্ন কারণে এখনো ৪  পদ শূন্য রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.