দৈনিক নওয়াপাড়ার প্রতিনিধি সম্মেলন সম্পন্ন

ম‌ো: ম‌োজাহ‌িদুর রহমান।।

দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রকাশক-সম্পাদক, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি , সাংবাদিক সমাজের আলোর দিশারী, একজন স্বপ্ন পুরুষ সদ্য প্রয়াত প্রতিথযশা সাংবাদিক আসলাম হোসেনের স্মৃতিচারণ, তার রুহের মাগফিরাত কামনা ও স্বপ্নের কারিগর প্রয়াত আসলাম হোসেনের প্রতিষ্ঠিত দৈনিক নওয়াপাড়া পত্রিকার সমৃদ্ধি ও অগ্রযাত্রার লক্ষে সকলে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গিকার এবং প্রয়াত অভিভাবক আসলাম হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়ে দৈনিক নওয়াপাড়ার প্রতিনিধি সম্মেলণ ২০২১ সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় নওয়াপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, দৈনিক নওয়াপাড়ার স্বপ্ন দ্রষ্টা, সদ্য প্রয়াত প্রকাশক-সম্পাদক আসলাম হোসেনের সুযোগ্য কণ্যা, পত্রিকার আগামী দিনের কান্ডারী রিস্তিয়া ফারজানা লিম্পা।

দৈনিক নওয়াপাড়ার বার্তা সম্পাদক মফিজুর রহমান দপ্তরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, দৈনিক নওয়াপাড়া ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদ, দৈনিক নওয়াপাড়ার যুগ্ম সম্পাদক ও নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, প্রেসক্লাবের উপদেষ্টা সুনীল কুমার দাস, এস এম ফারুক আহমেদ, নির্বাহী সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, ঝিনাইদহের বিশেষ প্রতিনিধি ফয়সাল আহম্মেদ, খুলনার বিশেষ প্রতিনিধি এম জে ফরাজী, বাগেরহাটের জেলা সংবাদদাতা সোহরাব হোসেন রতন, ফুলতলার বিশেষ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাজা, যশোরের স্টাফ রিপোর্টার রুহুল আমিন, মনিরামপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান রয়েল, মহেশপুরের স্টাফ রিপোর্টার সরোয়ার হোসেন, কেশবপুর সংবাদদাতা রুস্তম আলী, খানজাহান আলী থানা সংবাদদাতা মিয়া বদরুল আলম, শ্যামনগর সংবাদদাতা আনিসুজ্জামান সুমন, শিরোমনি শিল্পাঞ্চল সংবাদদাতা মুজিবর রহমান মোড়ল, বাগেরহাটের কাটাখালি সংবাদদাতা মোজাহিদুর রহমান, চুলকাঠি সংবাদদাতা আনিসুর রহমান, স্টাফ রিপোর্টার গাজী আবুল হোসেন, আমিনুর রহমান প্রমূখ।

আলোচনা শেষে দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রকাশক-সম্পাদক, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি প্রয়াত সাংবাদিক আসলাম হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের মধ্যদিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

পরে সকল সাংবাদিক সদ্য প্রয়াত প্রকাশক সম্পাদক আসলাম হোসেনের কবর জিয়ারতের উদ্দেশ্যে তার পৈত্রিক ভিটা উপজেলার শংকরপাশা গ্রামে যান।

সেখানে পারিবারিক কবরস্থানে কবর জেয়ারত শেষে পুণরায় তিনিসহ পারিবারিক কবরস্থানে শায়িত আসলাম হোসেনের পিতা, মাতা, ভাই, ভগ্নিপতিসহ পরিবারের সকল মরহুমদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.