নলছিটিতে প্রয়াত সাংবাদিক মিজানুর রহমান খান’র দোয়া অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক ||
প্রথম আলো পত্রিকার যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান’র গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অদ্য ১৫ জানুয়ারি শুক্রবার জুম্মা বাদ নলছিটি শহরের বিভিন্ন মসজিদে সদ্য প্রয়াত সাংবাদিক মিজানুর রহমান খান’র রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।
উল্লেখ্য গত সোমবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট মিজানুর রহমান খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তার মৃত্যুতে নিজ জেলা ঝালকাঠির নলছিটিতে শোকের ছায়া নেমে আসে।   সৎ,বিনয়ী,পরোপকারী সাহসী এই কলম যোদ্ধার মৃত্যুতে শোকাভিভূত নলছিটির জনগণ। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বরিশাল ও ঝালকাঠির বিভিন্ন সাংবাদিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ। মৃত্যুকালে তিনি মা,স্ত্রী, সন্তান,ভাই সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.