শিক্ষাবার্তা ডেস্ক ||
মাস্টার্স শেষ পর্ব ২০১৮ এর পরীক্ষা আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের নিয়মিত/অনিয়মিত, প্রাইভেট, গ্রেড উন্নয়ন ও সিজিপিএ উন্নয়ন এমএ, এমএসএস, এমবিএ ও এমএসসি শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষা আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে।
এ পরীক্ষা প্রতিদিন সকাল ৯:৩০ টা থেকে শুরু হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.nu.ac.bd) থেকে জানা যাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
