এইমাত্র পাওয়া

২৬ জানুয়ারি থেকে নিবন্ধন, ফেব্রুয়ারির শুরুতে টিকাদান

অনলাইন ডেস্ক:

২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে যে কোনো একদিন বেক্সিমকোর মাধ্যমে দেশে করোনার টিকা আসবে। আর ২৬ জানুয়ারি থেকে টিকার জন্য নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

সোমবার (১১ জানুয়ারি) বিকেল সোয়া চারটায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক একথা জানান।

তিনি বলেন, প্রথম লটের টিকা ২৭ তারিখের মধ্যে জেলা পর্যায়ে পৌঁছাবে। আর ফেব্রুয়ারির শুরুতে টিকা পাবে দেশের মানুষ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.