এইমাত্র পাওয়া

৭ কলেজের নতুন সমন্বয়ক অধ্যাপক ড. এ এস এস মাকসুদ কামাল

অনলাইন ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের নতুন প্রধান সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এস মাকসুদ কামাল।সর্বশেষ সিন্ডিকেটে তাকে সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়।

এর আগে এ দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) ডিনের উপর ন্যস্ত ছিল।সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নির্দেশনায় পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ দায়িত্ব নিশ্চিত করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.