প্রভাষকদের অনলাইনে বদলির আবেদন ১০ থেকে ২৪ জানুয়ারি

 নিউজ ডেস্ক।।

বিসিএস শিক্ষা ক্যাডারের প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে কর্মরতদের অনলাইনে বদলির আবেদন করতে হবে আগামী ১০ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারির মধ্যে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ২০২০ সালের বদলি ও পদায়ন নীতিমালা অনুযায়ী, প্রভাষক ও সহকারী অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের বদলি ও পদায়নের জন্য অনলাইনে আবেদন আহ্বানের তারিখ অনিবার্য কারণবশত ১ থেকে ১৫ জানুয়ারির পরিবর্তে আগামী ১০ থেকে ২৪ জানুয়ারি নির্ধারণ করা হলো।

এ সংক্রান্ত আদেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.