শরীফ আহমেদ, কুমিল্লা জেলা প্রতিনিধি।।
করোনাকালীন সময়ে সকল প্রতিকূলতাকে পেছনে ঠেলে নিজ দ্বায়িত্ব বোধ থেকে অনলাইন পাঠদানে “৫০০তম” লাইভ ক্লাসের মাইলফলক স্পর্শ করেন কুমিল্লা জেলা বুড়িচং উপজেলার মোঃ শাহাদাত হোসেন, সহকারি শিক্ষক (বিজ্ঞান), আবিদপু স্কুল এন্ড কলেজ।
করোনাকালীন সময় শিক্ষার্থীদের জন্য এক শিক্ষকের গল্পঃ
যে সম্মানিত গুণী শিক্ষকের কথা বলবো যার জীবন-যাপন, পোশাক, আচার-আচারন একে বারে সাদা-সিধে সে আর কেউ নয়, জনাব মোঃ শাহাদাত হোসেন, সহকারি শিক্ষক (বিজ্ঞান), আবিদপুর স্কুল এন্ড কলেজ, বুড়িচং, কুমিল্লা।
শিক্ষা প্রতিষ্ঠান করোনা জন্য ১৭-০৩-১৯ইং তারিখ থেকে যখন বন্ধ ঘোষণা করেন। তখন থেকে তিনি চিন্তা করেন শিক্ষার্থীর কাছে কিভাবে লেখাপড়া বার্তা দেওয়া যায়। তখন থেকে তিনি ঠিক করলে মোবাইল ডিভাইস দিয়ে শিক্ষার বার্তা দেওয়া যায় কিনা?
আর শুরু যাত্রাটি করে দিলেন মোবাইলের মাধ্যমে, নিজের টাকা খরচ করে এমবি কিনে এবং মোবাইল ডিভাইসটি একটি জায়গা স্টিল রেখে ফেসবুকে লাইভ করার শুরু করেন। এতে তাঁর শিক্ষার্থীরা নিয়মিত অনলাইনে ক্লাসে অংশগ্রহন করেন। তিনি যখন অনলাইন ক্লাস ফেসবুকে শুরু করেন তাঁর কোন প্রশিক্ষণ ছিলো না, নিজের মেধা তা করে থাকেন।
তাঁর স্কুলের পাশাপাশি বিভিন্ন অনলাইন স্কুলে ক্লাস করা শুরু করেন। বর্তমানে তাঁর অনলাইনে ক্লাসের সংখ্যা ৫০০টি। সবগুলো ক্লাস মুক্তপাঠে আপলোড করার আছে। কিন্তু তিনি এখন শিক্ষক বাতায়নে অনলাইনে ক্লাসের সেরা হতে পারে নাই।
তাঁর সাথে কথা বলে আরও জানতে পারলাম মুক্তপাঠে অনলাইনে কোর্স করছেন প্রায় ৭০টি, তার মধ্যে সার্টিফিকেট অর্জন করেন ৬২টি। সব চেয়ে আশ্চর্য বিষয় হল অনলাইন ক্লাস ও মুক্তপাঠ কোর্সগুলো সবই মোবাইল ডিভাইস করেছেন।
তাকে বলা হয়েছে আপনে আইসিটি অ্যাম্বাসেডর জন্য আবেদন করেন, তিনি বললেন আমি অ্যাম্বাসেডর হতে চাই না, আমি দেশের জন্য সব সময় কাজ করতে এবং আরো শিখতে ও জানতে চাই।
কোভিড-১৯ পরিস্থিতি এই কঠিন সময়ে শিক্ষার্থীদের জন্য শিক্ষার বার্তা দিয়ে গেছে, সামনে আরো দিবেন।
জানামতে, বাংলাদেশের ৬৪টি জেলাতে অনলাইনে ক্লাস নেওয়া হয়েছে কিন্তু একার পক্ষে ৫০০টি ক্লাস অনলাইনে আছে মনে হয় না।
কিন্তু দুঃখের বিষয় তাকে এখনো উপজেলা, জেলা থেকে কোন সম্মানমূলক পদক দেওয়া হয় নাই। দেওয়া হলে তাঁর এবং অন্য শিক্ষকেরা আরোও আগ্রহ হত। শিক্ষকদের এই কষ্টের কাজগুলো মনে থাকতো না।
সর্বশেষে, তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যে শিক্ষার বার্তা আরোও প্রসার করতে পারেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
