নিউজ ডেস্ক।।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি ও দেশটির জাতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি হাসপাতালে ভর্তি। ২ জানুয়ারি, শনিবার হঠাৎ অসুস্থ হওয়ায় তাকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়।
এদিন সকালে বাড়িতে জিম করার সময় বুকে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এমন খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার ও এবিপি আনন্দ।
ওই প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে বাড়িতে জিম করছিলেন সৌরভ গাঙ্গুলি। এ সময় হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপরই মাথা ঘুরে পড়ে যান তিনি। এরপর তাকে দ্রুত কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে নেয়ার পরে সৌরভ গাঙ্গুলির ইসিজি করানো হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ডা. সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে তার চিকিৎসাধীন চলেছে।
চিকৎসকরা জানান, পরীক্ষা-নিরীক্ষার পরেই প্রকৃত কারণ জানা যাবে। জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ড গঠন করা হবে। তবে এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
