এইমাত্র পাওয়া

লালপুরে পদ্মায় গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে হারুন (১৪) নামেরএক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। রোববার বেলা ২ টার দিকে উপজেলার মোহরকয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে উপজেলার মোহরকয়া গ্রামের জাকারিয়ার ছেলে এবং ঢাকার একটি মাদ্রাসার ছাত্র। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।

লালপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাযায়, রোববার দুপুর ২ টার দিকে হারুন তার বাড়ির পার্শে ইটভাটা সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে ¯্রােতের টানে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ও লালপুর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে রাজশাহী থেকে ৬ সদস্যের একটি ডুবুরী দল উদ্ধার অভিযানে যোগ দেয়, তবে সন্ধা ৭ টা পর্যন্ত অভিযান চালিয়ে হারুনকে উদ্ধারে ব্যার্থ হয়ে অভিযান পরিত্যাক্ত ঘোষনা করেন। বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.