এইমাত্র পাওয়া

শৈত্যপ্রবাহ: তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রিতে

অনলাইন ডেস্ক :

সারাদেশের বেশ কিছু জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। যা আরও কয়েকদিন চলবে। এর ফলে তাপমাত্রা ৬ ডিগ্রিতে নেমে এসেছে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে এবং টাঙ্গাইল, ফরিদপুর, শ্রীমঙ্গল, যশোর, কুষ্টিয়া ও বরিশালে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ‘দুয়েকদিন এমন আবহাওয়া বিরাজ করবে। সর্বনিম্ন তাপমাত্রা হয়ত আর নামবে না। দুয়েকদিন পর তাপমাত্রা বাড়তে থাকবে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.